শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জমিয়তের

- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অপরাধের বিচার কার্যকরসহ সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছে দলটি।
সমাবেশে ভারতের উদ্দেশে জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
’ . দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের শিকার হচ্ছেন।
পাশাপাশি বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করে তা কার্যকর করতে হবে।
’ . সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
এসব বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





