জাতীয়যাচাই চলছে

শতাধিক সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে শুরু আইডিএলসি পূর্ণতা উৎসব ft আড্ডা চলে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
শতাধিক সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে শুরু আইডিএলসি পূর্ণতা উৎসব ft আড্ডা চলে — যাচাইডেস্ক
এক নজরে
  • দুই দিনের উৎসবে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকোর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির দেশীয় উদ্যোগের পণ্য ও সৃজনশীল কাজ
  • পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের কাজ দেখার এবং তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য

দেশের ১০২টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে আয়োজিত এই উৎসব শুধু কেনাকাটার আয়োজন নয়; বরং উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের নিয়ে তৈরি হয়েছে আড্ডা, বিনোদন ও দেশীয় সৃজনশীলতার এক মিলনমেলা।

দুই দিনের উৎসবে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকোর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির দেশীয় উদ্যোগের পণ্য ও সৃজনশীল কাজ।

‘আড্ডা চলে’র আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনের মূল আকর্ষণও উদ্যোক্তা ও ক্রেতার সরাসরি সংযোগ।

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের কাজ দেখার এবং তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।