জাতীয়যাচাই চলছে

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি দুই হাজার, গ্রেপ্তার ২৫

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি দুই হাজার, গ্রেপ্তার ২৫
এক নজরে
  • এখন পর্যন্ত এজাহারভুক্ত একজনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে
  • পুলিশ বলেছে, চার মামলায় মোট আসামি দুই হাজার
  • মিরপুরে হামলা–ভাঙচুর–অগ্নিসংযোগের এই কাজ ফ্যাসিজমের দোসরেরা করেছে

ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলা–সংঘর্ষ–ভাঙচুর–আগুনের ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, প্রতিটি মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাপারে ওসি হাফিজুর রহমান বলেন, গতকালের এ ঘটনার পর ৩০ জনকে আটক করা হয়।

মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আটক.মিরপুরে ফুটপাতে

মিরপুর মডেল থানা ও কাফরুল থানায় হওয়া অপর দুই মামলার বাদী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা।

‘ফুটপাত ভাঙতে এসে মার্কেটের ভেতরে ভেকু ঢোকানো হলো, ক্ষতির দায় কে নেবে’. ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় হকারদের সঙ্গে পুলিশ ও ডিএনসিসির কর্মীদের সংঘর্ষ হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর অভিযোগে তাঁর থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের করা মামলায় বাহিনীর সদস্যদের ওপর হামলা, আহত করা, সরকারি কাজে বাধা দেওয়া, গাড়ি–ট্রাফিকবক্স ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

ডিএনসিসির করা মামলায় সংস্থার গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।