জাতীয়যাচাই চলছে
কক্সবাজারে হোটেল কক্ষে নারীর গলাকাটা মরদেহ, পরিচয় নিয়ে রহস্য
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- নিহত কুলসুমা ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার মোহাম্মদ আলমের মেয়ে এবং একই এলাকার মোহাম্মদ হারুনের স্ত্রী
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন স্ট্যান্ড পার্ক রিসোর্টের ৩০২ নম্বর কক্ষের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলের কক্ষের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী হারুনের বিরুদ্ধে কুলসুমার দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন।
পুলিশ জানায়, হোটেলের নথিতে কুলসুমার সঙ্গে ওঠা যুবকের নাম মোহাম্মদ আরফান উল্লেখ করা হয়েছে।
পুলিশ বলছে, ওই যুবকের সঙ্গে কুলসুমার সম্পর্কের ধরন কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





