জাতীয়যাচাই চলছে

উপস্থাপনায় অডিয়েন্সের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
উপস্থাপনায় অডিয়েন্সের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে
এক নজরে
  • স্বাগত বক্তব্যে তিনি বলেন, নিজেকে উপস্থাপন করতে জানতে হবে
  • কর্মশালার প্রথম সেশনে ‘স্মার্ট প্রেজেন্টেশন’ বিষয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার
  • আলোচক হিসেবে থাকবেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক, ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং সময় টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও টক শো হোস্ট জাফর সাদিক

’ শুভেচ্ছা বক্তব্যে বন্ধুসভার এই উদ্যোগে পাশে থাকার জন্য অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়।

স্বাগত বক্তব্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী বলেন, ‘যাঁরা আজ এখানে এসেছেন সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি।

বন্ধুসভার চেষ্টা থাকে সবাই যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

’ উপস্থাপনের এই দক্ষতা শুধু সংবাদ পড়ার ক্ষেত্রেই নয়, জীবনের যেকোনো পর্যায়েই এটা কাজে লাগবে বলে জানান জাতীয় পর্ষদের সহসভাপতি নূর ই আলম।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।