জাতীয়নিশ্চিত

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
এক নজরে
  • ইসি জানিয়েছে, তাদের পরিকল্পনা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে
  • ভোটারকে ভোটদানে সহায়তার জন্য কমপক্ষে ২১ বছর বয়সি একজন ব্যক্তি নেওয়া যাবে

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদের জন্য মোট ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে।

এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী কিংবা অন্য কোনো কারণে সহায়তার বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো মনিটরিং করতে প্রয়োজনীয় সংখ্যক মনিটরিং কমিটি গঠন করতে পারবে কমিশন।

প্রযোজনে নির্বাচন বাতিল করে পুনভোটের ব্যবস্থা নেবে ইসি।

গণমাধ্যকর্মীকেও বাধা দিলে শাস্তির বিষয়টি যুক্ত করা হয়েছে।

এছাড়া কিছু করণিক ভুল, প্রতীকের তালিকা থেকে দলীয় প্রতীক বাদ, স্বতন্ত্রদের প্রতীক ববাদ দিয়ে চেয়ারম্যান প্রার্থীর জন্য প্রতীক সংসক্ষণ, মনোনয়ন পত্রের ফরম, হলফনামার সংযুক্তিসহ নির্বাচন সংশ্লিষ্ট আরও কিছু সংশোধন আনা হয়েছে।

চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো— কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীকগুলো হলো— উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

3টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

আরও পড়ুন