জাতীয়যাচাই চলছে

চক্ষুসেবায় নারী নেতৃত্ব বাড়াতে মেন্টরশিপের ওপর গুরুত্ব

প্রকাশিত: 1 মিনিট পাঠ
চক্ষুসেবায় নারী নেতৃত্ব বাড়াতে মেন্টরশিপের ওপর গুরুত্ব
এক নজরে
  • স্বাস্থ্যসেবা খাতে নারীদের অবদান আরও বাড়াতে চক্ষুসেবায় নারী নেতৃত্বের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা
  • জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. সৈয়দ মাহবুবুল কাদির বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড’-এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে

অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) ‘অপথালমোলজি উইমেন সার্কেল’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

’ এশিয়া-প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির ( এও) প্রথম বাংলাদেশি ও প্রথম নারী সভাপতি আভা হোসেন বলেন, নেতৃত্ব কেবল কোনো পদ থেকে আসে না।

নেতৃত্বের জন্য সাহস, প্রতিশ্রুতি এবং অন্যদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রয়োজন।

বুধবার (৭ অক্টোবর) ‘ওমেন লিডারশিপ অ্যান্ড জেন্ডার মেইনস্ট্রিমিং ইন আই হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চক্ষুরোগ বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

আলোচনায় বিশ্বখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আভা হোসেন বলেন, নারীদের মনে করা উচিত নয় যে বয়স, অবস্থান বা পরিস্থিতির কারণে তারা নেতৃত্ব দিতে পারবেন না।

পরিবার এবং নিজ নিজ পেশাগত সংগঠনের ভেতর থেকেই নেতৃত্বের বিকাশ শুরু হওয়া উচিত।

অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ স্বাস্থ্যসেবায় নারী চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে বলেন, নেতৃত্বের ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব এখনো কম।

স্বাস্থ্যসেবা খাতে কর্মী হিসেবে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বের পদে তাদের উপস্থিতির মধ্যে স্পষ্ট বৈষম্য রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।