জাতীয়যাচাই চলছে

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: আসামিদের ৩ জন কারাগারে, ৩ জন আবার রিমান্ডে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: আসামিদের ৩ জন কারাগারে, ৩ জন আবার রিমান্ডে
এক নজরে
  • মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী দল বেঁধে বেআইনিভাবে ঢোকে
  • রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে ঢুকে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তিনজন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত
  • একই মামলায় গ্রেপ্তার আরও তিন আসামিকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

এতে বাদী প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন ছয় আসামিকে আদালতে হাজির করেন।

হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই তারেক রহমান বলেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিক।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।