জাতীয়যাচাই চলছে

দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
এক নজরে
  • রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস প্রথম আলোকে বলেন, ৩৩ জন হাসপাতালে এসেছিলেন
  • বুধবার রাত ৮টার দিকে উপজেলার চড়াইকোল এলাকার বাসিন্দা আফজাল হোসেন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটে আসেন
  • এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন

এমন সময় কুকুরের কামড়ে শিশু, নারী, পুরুষসহ ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

কুকুরের কামড়ে আহত মো. রোকনুজ্জামান নামের এক ব্যক্তি বলেন, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন।

বুধবার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধৌত করছেন কেউ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টার মধ্যে কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয় একটি ‘পাগলা’ কুকুর।

কালো রঙের কুকুরটি শহরের আমতলা, হলবাজার মোড় হয়ে সর্বশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকায় দেখা গেছে।

কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।