জাতীয়যাচাই চলছে

১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ পাঁচজন গ্রেপ্তার
এক নজরে
  • ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাস বয়সী শিশুসন্তানকে দুই লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে শিশুটির বাবা-দাদাসহ স্বজনদের বিরুদ্ধে
  • এ ঘটনায় আজ বুধবার ভোরে শিশুটির দাদা-দাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়
  • মামলার এজাহার জানা গেছে, প্রায় দুই বছর আগে বাদী রোজিনা বেগমের (২১) সঙ্গে গ্রেপ্তার উজ্জ্বল মিয়ার ছেলে মো. নাঈম মিয়ার (২৫) বিয়ে হয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি (সুতি ভরট) এলাকার বাসিন্দা ও শিশুটির দাদা উজ্জ্বল মিয়া (৫০), দাদি আয়শা খাতুন (৪৫), ফুফু শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী এলাকার আবেদ মোল্লা (৩৫) ও তাঁর স্ত্রী শিখা (৩৫)।

এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে আজ সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ জানায়, গত সোমবার শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশুটিকে লালনপালনের জন্য তাঁরা নিয়েছিলেন বলে জানিয়েছেন।

রোজিনা পরে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন কে বলেন, যে দম্পতির কাছ থেকে শিশুটি উদ্ধার হয়েছে, তাঁদের কোনো সন্তান নেই।

পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে রোজিনাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।