ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সোমবার

- এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে
- এ লক্ষ্যে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি
- চিঠিতে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে
আগামী সোমবার ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হবে।
এ ধরনের প্রতারণার শিকার হলে বা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বিষয়ে প্রচার চালানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন।
বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





