জাতীয়যাচাই চলছে

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা
এক নজরে
  • গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে
  • চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এর আগেও ছেলেটিকে কয়েকবার ধর্ষণ করেছেন মাদ্রাসার ওই শিক্ষক
  • খবর পেয়ে কাছের চরভদ্রাসন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়

ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে স্থানীয় জনতা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এর আগেও ছেলেটিকে কয়েকবার ধর্ষণ করেছেন মাদ্রাসার ওই শিক্ষক।

’ . স্থানীয় ও পারিবারিক জানা গেছে, গতকাল বিকেলে ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়, শিক্ষক মাছুদের কাছে সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে।

খবর পেয়ে কাছের চরভদ্রাসন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি আবদুল আর মামুন শাহ বলেন, ওই ছাত্রের মায়ের দায়ের করা মামলায় মাছুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।