আন্তর্জাতিকযাচাই চলছে

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ
এক নজরে
  • আজ বুধবার ইন্ডিয়া জোটের নেতারা গেরিলা কায়দায় যন্তর মন্তরে যেতে চেয়েছিলেন
  • দুপুরে কনট প্লেসের কাছে প্রশস্ত জনপথে ওপর সাগর রত্ন রেস্তোরাঁয় বিরোধী নেতাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান কংগ্রেস সভাপতি খাড়গে

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিল নিয়ে আন্দোলনে দ্বিতীয় দিনেও আইন অমান্য করে আবার আটক হলেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

গ্রেপ্তার হন অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারাও।

গ্রেপ্তার হওয়ার সামান্য আগে রাহুল বলেন, জ্ঞানেশ কুমার অবৈধ মুখ্য নির্বাচন কমিশনার।

রাহুল আরও বলেন, জ্ঞানেশদের নির্বাচন কমিশন যা করছেন, তা নরেন্দ্র মোদির নির্দেশে।

জ্ঞানেশকে শিখণ্ডী করে নরেন্দ্র মোদিই ভারতের গণতন্ত্র ধ্বংস করছেন।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন অভিযান করতে গিয়ে রাহুল–প্রিয়াঙ্কারা পুলিশের চোখে ধুলা দিয়ে আকাশবাণী ভবনের অভ্যন্তরে চলে গিয়েছিলেন।

সেখান থেকে নির্বাচন সদন ও যন্তর মন্তর বড়জোর এক কিলোমিটার।

খাড়গে, রাহুল, প্রিয়াঙ্কাদের সঙ্গে দলের অন্য শীর্ষ নেতাদের পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়ান, মহুয়া মৈত্র; সিপিএম, আরজেডি, এনসিপিসহ অন্য বিরোধী নেতারা।

গাড়ি থেকে নেমে রাহুল, প্রিয়াঙ্কারা আন্দোলনকারীদের ভিড়ে মিশে যন্তর মন্তরের দিকে হাঁটতে থাকেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।