প্রতিষ্ঠাতাসহ বহু নেতা আটকের পরে ককরোচদের আন্দোলনের নেতৃত্বে যে তরুণ

- শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি
- দিল্লিতে পৌঁছানোর পর বিমান অবতরণ করলে সেটির ভেতরে ঢুকে দিপকে, সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ
- মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা অজিঙ্ক শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দিপকের ঘনিষ্ঠ সহযোগী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
গোয়ার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক বছর কাজ করার পর মহারাষ্ট্রে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।
পুলিশের ভাষ্য, কর্মসূচির অনুমতির জন্য যথেষ্ট আগে আবেদন করা হয়নি।
দিপকে, দাস ও রাঙ্কা ছাড়াও শনিবার সকাল থেকে সিজেপির আরও কয়েকজন নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
শীর্ষ নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্ডে বিক্ষোভের নেতৃত্ব দেবেন বলে আগে ধারণ করা এক ভিডিও বার্তায় জানিয়েছেন দিপকে।
ভিডিও বার্তায় দিপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তার অর্থ হলো আমি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হয়েছি।
’ দায়িত্ব নেওয়ার পর সমর্থকদের দিল্লির যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান অজিঙ্ক শিন্ডে।
পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই বিক্ষোভ চালিয়ে যেতে হবে।
যন্তর মন্তরে যেতে বাধা দেওয়া হলে সেই জায়গাকেই যন্তর মন্তর বানিয়ে ফেলার আহ্বান জানান তিনি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





