ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশের আগেই গ্রেপ্তার করা হলো ইমরান খানের বোনকে

- পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ
লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করছে তাঁর দল।
আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ মিছিলের এক সপ্তাহ আগে গত রোববার লাহোরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এ ধরনের গ্রেপ্তারের ঘটনাকে ‘একেবারেই জঘন্য’ বলে মন্তব্য করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, জনসমক্ষে আলিমার উপস্থিতি জননিরাপত্তার জন্য তীব্র হুমকি তৈরি করবে।
রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত শনিবার বলেন, বিক্ষোভ সমাবেশ ও লংমার্চ বন্ধ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে সরকার।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





