অর্থনীতিযাচাই চলছে
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- হোটেলটির রান্নাঘর অপরিষ্কার, লেবেলবিহীন ঘি ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়
- নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিলে হিরাঝিল হোটেলে এ অভিযান চালানো হয়
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, হোটেলটির রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল
রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অনিয়মের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার হোটেলটিতে অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণ দেখাতে পারেনি।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





