কোম্পানিগুলো নিজে থেকে আইপিওতে না এলে আইন প্রয়োগ করা হবে: বিএসইসি চেয়ারম্যান

- নাজনীন আহমেদ আরও বলেন, সার্বিক এই পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ পরিবেশ তৈরি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে কোম্পানিগুলোকে নিজে থেকে আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘শেয়ারবাজারে আসার বিষয়টি বেসরকারি খাতের উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত।
’ ব্যাংকঋণের ওপর নির্ভর করে ব্যবসা বড় করা বা টিকিয়ে রাখা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আর সম্ভব নয় বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান।
আজ শনিবার রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।
প্রথমে দেখা হবে, তাদের মধ্যে কারা কারা আসছে, আর কারা কারা আসছে না।
মূল প্রবন্ধে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোর সক্ষমতা ও মূলধন ঘাটতি তৈরি হচ্ছে।
উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট ও ব্যাংকিং খাতের সংকটের কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে।
’ মাসুদ খান আরও বলেন, ‘আমরা চাই, কোম্পানিগুলো বাধ্যবাধকতা ছাড়া স্বপ্রণোদিত হয়ে পুঁজিবাজারে আসুক এবং এর সুফল ভোগ করুক।
আমরা ইতিমধ্যে বেশ কিছু দেশি-বিদেশি ও বহুজাতিক কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলেছি।
আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে ব্যবসা বড় করতে হলে এবং মালিকানা ও ব্যবস্থাপনার পৃথক্করণের সুবিধার্থে পুঁজিবাজারে আসা আবশ্যক।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





